News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে ট্রাফিক পুলিশের ধাওয়া, চড়িলামে ইয়াবা বোঝাই গাড়ি আটক
Image

বিশালগড়ে ট্রাফিক পুলিশের ধাওয়া, চড়িলামে ইয়াবা বোঝাই গাড়ি আটক

বিশালগড়, ২৩ মার্চ: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বোঝাই একটি গাড়ি আটক করল বিশালগড় ট্রাফিক পুলিশ। নাটকীয় ধাওয়া শেষে চড়িলাম এলাকায় জাতীয় সড়কের ওপর গাড়িটিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিশালগড় বাইপাস সড়কে সন্দেহজনক একটি গাড়ির গতিবিধি নজরে আসে ট্রাফিক পুলিশের। এরপরই গাড়িটিকে অনুসরণ করতে শুরু করে পুলিশ। কিছুদূর ধাওয়া করার পর চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন জাতীয় সড়কে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় তারা।
গাড়িটি থামানো হলে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর নাম রোহিত বলে জানা গেছে। তবে গাড়ির চালক তথা মালিক সাগর শুক্লদাসকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়া। পাশাপাশি বিশালগড় থানার পুলিশ এবং সিভিল প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে আটক গাড়িটিতে তল্লাশি চালানো হচ্ছে এবং উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের সঠিক পরিমাণ গণনা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গণনা প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবককে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

বাম নেতা তপন দাসের বাড়িতে হামলা, ছুটে গেলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৯ মে : নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হয়েছেন জিরানিয়ায় বাম নেতা তপন দাস। তাঁর বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk May 9, 2026

বর্তমান প্রজন্মকে রবীন্দ্রনাথের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হতে হবে: শিল্পমন্ত্রী

আগরতলা, ৯ মে: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রনাম অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের…

ByByNews Desk May 9, 2026

জমি জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

আগরতলা, ৯ মে: বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েত এলাকার মুসলিমপাড়ায় জোতের জমির উপর রাস্তা নির্মাণকে…

ByByNews Desk May 9, 2026

অটো থেকে চুরি হওয়া ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার দুই

আগরতলা, ৯ মে : আগরতলার সরকার নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে একটি অটো গাড়ি থেকে চুরি হওয়া প্রায় ২০…

ByByNews Desk May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top