নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ পাহাড়ে সুষ্ঠু নির্বাচন হবে কি প্রশ্ণ বিজেপি প্রার্থীর৷ বৃহস্পতিবার রাতে বিজেপি দলের এক সক্রিয় কর্মী নিজ দলের কর্মসূচি সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে কুঞ্জুমুড়া এলাকায় আসা মাত্রই কিছু সংখ্যক দুষৃকতী মুখে কালো কাপড় বেঁধে বিজেপি কর্মীর পথ আটকায় বলে অভিযোগ ৷ ঠিক সেই সময় ছুটে আসে আরো ১০-১৫ জনের একদল দুষৃকতিকারী৷ পরবর্তীতে বিজেপির সক্রিয় কর্মীকে বেধরক মারধর সহ প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ৷ আক্রমণের ঘটনার পর বিজেপি কর্মীদের সাহায্যে আহত ব্যক্তিকে উদ্ধার করে আনা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ ঘটনাটি চাউর হতেই মহাকুমা হাসপাতালে ছুটে আসে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা সহ ২৯ কৃষ্ণপুর মন্ডলের এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা৷ এ ব্যাপারে বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা নিজ দলের কর্মীর আর্তনাদ লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করেন তিপ্রা মথাকে৷ তিনি এদিন রাতে এও বলেন নির্বাচনী আইন-লাগু হয়েছে রাজ্যে৷ নির্বাচন কমিশন সহ পুলিশের কাছে একটাই দাবি আক্রমণকারীদের অতিসত্বর চিহ্ণিত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুক৷ এদিন রাতে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা, এও বলেন সন্ত্রাস বিজেপি বিশ্বাস করে না৷ ১৬ তারিখ যেন শান্তিপূর্ণভাবে গণদেবতাদের ভোট পর্ব সম্পন্ন হয়৷
2023-02-10

