নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং বৃহস্পতিবার নতুন দিল্লিতে মিশন অন্ত্যোদয় সমীক্ষা (এমএএস) ২০২২-২৩ উদ্বোধন করেছেন। গ্রামীণ উন্নয়ন বিভাগ ২০১৭-১৮ সাল থেকে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েত জুড়ে মিশন অন্ত্যোদয় সমীক্ষা পরিচালনা করছে। এই সমীক্ষার উদ্দেশ্য হল বিভিন্ন স্কিমগুলির সংমিশ্রণের মাধ্যমে মানুষের জীবন ও জীবিকাকে পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, সমগ্র দেশে গ্রাম পঞ্চায়েতগুলিতে বার্ষিক সমীক্ষাই মিশন অন্ত্যোদয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক। সমীক্ষার লক্ষ্য গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার জন্য অংশগ্রহণমূলক পরিকল্পনার প্রক্রিয়ায় সহায়তা প্রদান করা যা পরিষেবা প্রদানের উন্নতি করবে, নাগরিকত্ব উন্নত করবে এবং স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থার উন্নতি করবে। তিনি বলেন, এই সমীক্ষা হবে দেশের উন্নয়নের লাইফলাইন।
2023-02-09

