নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ ২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে বামফ্রন্ট, কংগ্রেস ও মানবাধিকার মঞ্চের প্রার্থীদের জয়ী করতে রাস্তায় নেমে মিছিল সংঘটিত করে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানায় আইনজীবীরা৷ আগরতলা আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর গুরুজী কনফারেন্স হলের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, ভাস্কর দেববর্মা সহ অনেকে৷ আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, আসন্ন বিধানসভায় নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট ও মানবাধিকার মঞ্চ সহ বিভিন্ন গণতান্ত্রিক দল এক মঞ্চে এসে লড়াই করছে৷ তাদের মূল স্লোগান হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা৷ আসন্ন বিধানসভায় নির্বাচনে সকলে যাতে নিজে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান করে তার জন্য এই কর্মসূচি বলে জানান তারা৷
2023-02-09

