News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় দুষৃকতিদের হামালায় গুরুতর আহত দুই কংগ্রেস কর্মী
Image

তেলিয়ামুড়ায় দুষৃকতিদের হামালায় গুরুতর আহত দুই কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ দুষৃকতিকারীদের আক্রমণে আহত কংগ্রেস কর্মীরা৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় সোমবার রাতে৷ ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে৷ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাম ও  কংগ্রেস  জোটের মনোনীত প্রার্থী অশোক কুমার বৈদ্যের সমর্থনে বেশ কয়েকটি প্রচার সভা হয়৷ সভা  শেষে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার কংগ্রেস সমর্থকরা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় একটি বাড়িতে নৈশ্য ভোজনের আয়োজন স্থলে পৌঁছায়৷ অভিযোগ, শান্তিনগর এলাকার বিজেপির স্থানীয় একটি বুথ অফিস থেকে কয়েকজন যুবক বেরিয়ে, খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার সময় কংগ্রেস কর্মীদের আটক করে এবং একজন গাড়ি চালক সহ কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ৷ মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়৷ পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুই কংগ্রেস কর্মীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ পরবর্তীতে, সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ আহত দুজন কংগ্রেস কর্মীকে নিয়ে তেলিয়ামুড়া থানায় আসেন কংগ্রেস মনোনীত প্রার্থী অশোক কুমার বৈদ্য সহ তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি এবং কংগ্রেস কর্মীরা৷ পরবর্তীতে কংগ্রেস কর্মীদের উপর এই হামলার ঘটনায় তেলিয়ামুড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেন৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top