News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ঋষ্যমুখে বাম প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করছেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর মেয়ে
Image

ঋষ্যমুখে বাম প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করছেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর মেয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ ঋষ্যমুখ কেন্দ্র জননেতা বাদলের খাস তালুকে প্রচারের ঝড় তুলছে মেয়ে বর্ষা৷ বামেদের দুর্জয় খাঁটি অক্ষত রাখতেই প্রচারে নেমেছেন বাদল কন্যা বর্ষা৷  এই বর্ষা আবার বৃষ্টি নয়৷ এই বর্ষা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া৷ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে আটবার জয়ী হয়েছেন বাদল চৌধুরী৷ ঋষ্যমুখ কেন্দ্রের জনগনের আশীর্বাদ পেয়ে বার বার জয়ের মালা পরিধান করে  বিভিন্ন দফতরে মন্ত্রীও হয়ে রাজ্যবাসীর কাছে জননেতা হয়ে উঠেছেন৷  এক প্রকার বলা যায় এই কেন্দ্র বাদল চৌধুরীর খাস তালুক৷ ২৩ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই শারীরিক অসুস্থতার কারণে৷ তাই দল অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক উনারই বন্ধু অশোক মিত্রকে প্রার্থী মনোনীত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিলমোহর দিয়েছে  মেলার মাঠ৷ বাম ঘাঁটিকে  অক্ষত রাখতে অবশেষে মাঠে নামলেন বাদল তনয়া বর্ষা চৌধুরী৷ এই কেন্দ্রে ঊনষাটটি  বুথ৷ প্রতিটি বুথ এলাকাতে চষে বেড়াচ্ছেন বাদল তনয়া বর্ষা৷ প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছে জনগণের সাথে৷  এলাকার জনগণ প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষাকে দেখে আবেগে ভাসলেন৷ কেউ এগিয়ে আসছেন দেখার জন্য, কেউ কেউ আবার তাদের দুঃখের করুন কাহিনী তুলে ধরছেন বর্ষার কাছে৷ সবকিছু মিলিয়ে সাড়া যেমন পাচ্ছে তেমনি জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচার ঋষ্যমুখ কেন্দ্রে৷ মঙ্গলবারেও ভোরের আলো ফোটার সাথে সাথে বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অশোক মিত্রের সমর্থনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সাড়াসীমা এলাকাবাসীদের দরজায় কড়া নাড়লো প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা চৌধুরী৷ ভোটারদের কাছে আবেদন করেন৷
 বাম প্রার্থীকে জয়ী করার৷ বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারের ফাঁকে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জয়ের ব্যাপারে ,শুধু আশাবাদী নই , অন্যান্য বারের মতো এবারের নির্বাচনে বামপ্রার্থী রাজ্যের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে৷জয়ের ধারা অব্যাহত থাকবে৷ তিনি বলেন বিজেপি ডাবল ইঞ্জিন এর সরকারের মূল মন্ত্র হলো জিনিস পত্রের ডাবল দাম , ডাবল মুখ্যমন্ত্রী আর রাজ্যব্যাপী সন্ত্রাস৷ ওরা যে ভাওতাবাজ তা রাজ্যবাসীর কাছে  স্পস্ট৷ তাই এই কেন্দ্র থেকে অশোক মিত্র বিপুল জনসমর্থনে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী তনয়া বর্ষা৷

Releated Posts

বিশ্রামগঞ্জে শিক্ষকের বাড়িতে গরু চুরির চেষ্টা ব্যর্থ, গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার গবাদি পশু

আগরতলা, ৮ এপ্রিল: বিশ্রামগঞ্জ ইটভাট্টা সংলগ্ন এলাকায় এক শিক্ষকের বাড়ি থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Apr 8, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ব্যক্তি, চাঞ্চল্য

সোনামুড়া, ৮ এপ্রিল : বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির অভিযোগে সোনামুড়ায় গুরুতর দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। বাড়ির ওপর…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় জোরকদমে বিজেপির প্রচার, গণতান্ত্রিক পরিবেশে জোর বিল্লু জমাতিয়ার

তেলিয়ামুড়া, ৮ এপ্রিল:আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে। এরই মধ্যে ১১…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

তিপ্রা মথা এডিসি তহবিল ব্যবহার করতে ব্যর্থ, বিজেপি ক্ষমতায় এলে তহবিলের যথাযথ ব্যবহার হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: গত পাঁচ বছর ধরে এডিসিতে  ক্ষমতায় থাকা তিপ্রা মথা পার্টি কেবল দাবি করেছে যে তারা…

ByByReshmi Debnath Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top