News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালকের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ১০৩২৩ এর চাকুরিচ্যুত শিক্ষক, খোয়াই থানায় মামলা রুজু
Image

নাবালকের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ১০৩২৩ এর চাকুরিচ্যুত শিক্ষক, খোয়াই থানায় মামলা রুজু

খোয়াই, ১৫ ফেব্রুয়ারি:  নাবালকের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে ১০৩২৩ এর চাকুরিচ্যুত শিক্ষকের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত শিক্ষক দুলাল চন্দ্র শীলের বিরুদ্ধে এক নাবালক ছেলের সঙ্গে অসদাচরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে তল্লাশি অভিযান চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top