News Flash

  • Home
  • দেশ
  • আদালতে কাঁদলেন অর্পিতা, পার্থর অনুযোগ সামাজিক সম্মান নিয়ে
Image

আদালতে কাঁদলেন অর্পিতা, পার্থর অনুযোগ সামাজিক সম্মান নিয়ে

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার জানান, ‘মানসিক ভাবে নির্যাতিত’ বোধ করছেন তিনি।

আর আদালতে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়।
গত ২৩ জুলাই পার্থবাবু এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। পরে নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ এবং অর্পিতাকে হেফাজতে নেয় সিবিআই। সেই থেকে তাঁরা জেলে। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার জামিনের শুনানি ছিল। নিজের শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে হাউহাউ কেঁদে ফেলেন অর্পিতা। তাঁর আইনজীবী জানান, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে অর্পিতার। পেটে ব্যথা হচ্ছে। জেলে ওঁকে শুধু পেনকিলার দেওয়া হচ্ছে। ওঁর চিকিৎসার প্রয়োজন।’’ এর পরেই অর্পিতা দাবি করেন, তিনি নির্দোষ।
দু’জনেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির হয়েছিলেন। পার্থবাবু দাবি করেন যে, তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘‘আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। মানসিক ভাবে নির্যাতিত বোধ করছি।’’ অর্পিতা দাবি করেন যে, তিনি ‘ষড়যন্ত্র’-এর শিকার হচ্ছেন। তাঁর কথায়, ‘‘আমি জানি, আমি নির্দোষ। আমি রাজনীতি করি না। আমাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানি না।’’ এর পরেই জোরে কেঁদে ওঠেন অর্পিতা।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে পার্থ এবং অর্পিতার। অভিযোগ, টাকা নিয়ে ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তিনি। গত বছর ২২ জুলাই পার্থের নাকতলার বাড়িতে হাজির হয় ইডি। তাঁকে সারা দিন জেরা করা হয়। একই সময় তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। নগদ প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top