পাথারকান্দির উত্তর গোপালপুরে শুরু অষ্টপ্রহর হ‌রিনাম সংকীর্তন

পাথারকান্দি (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুর গ্রা‌মের বিষহরিবাড়িতে শুরু হয়েছে সর্বজনীন অষ্টপ্রহর ভূবনমঙ্গল শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন। শনিবার শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে মহ‌তি এই অনুষ্ঠা‌নের শুভারম্ভ হয়েছে। চল‌বে আগামীকাল সোমবার দুপুর পর্যন্ত।

এ ব্যাপারে সর্বজনীন অষ্টপ্রহর ভূবনমঙ্গল শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তনের আ‌য়োজক ক‌মি‌টির ম‌তি মালাকার, সুশীল শুক্লবৈদ্য, রণ্টু বর্ধনরা জানান, এলাকার সনাত‌নী ভক্ত‌দের সহ‌যো‌গিতায় এখা‌নে গত কয়েক বছর ধ‌রে হ‌রিনাম সংকীর্তন অনুষ্ঠত হ‌চ্ছে। এবারের হরিনাম সংকীর্তনে ধর্মনগর থে‌কে সুশীল বৈদ্য সম্প্রদায়, কলকাতা থে‌কে মমতা মণ্ডল সম্প্রদায়, ধর্মনগর থেকে নিপুল বৈদ্য সম্প্রদায়, স্থানীয় কালাচাঁদ সম্প্রদায় অংশগ্রহণ কর‌বে।

গতকাল রা‌তে শুভ অধিবা‌সের মাধ্যমে শুরু সংকীর্তন‌ আজ র‌বিবার দিবারাত্র অনুষ্ঠিত হবে। সোমবার দ‌ধিভাণ্ডভঞ্জন, নগর প‌রিক্রমা ও মহান্ত বিদা‌য়ের ম‌ধ্যে দি‌য়ে সংকীর্তনের সমা‌প্তি ঘট‌বে। এতে সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা এবং উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন কীর্তন ক‌মি‌টির সদস্যরা।