News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলাঘরের ইন্দিরানগরে জলের পাইপ ফেটে বিপাকে কৃষকরা, ফসল নষ্টের আশঙ্কা
Image

মেলাঘরের ইন্দিরানগরে জলের পাইপ ফেটে বিপাকে কৃষকরা, ফসল নষ্টের আশঙ্কা

মেলাঘর, ১৩ মার্চ : মেলাঘর ইন্দিরানগর এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচের জলের পাইপলাইন দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ায় চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। জলের অভাবে কানি কানি জমি অনাবাদি পড়ে রয়েছে, আর যেসব জমিতে ইতিমধ্যে চাষ করা হয়েছে সেখানেও ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দিরানগরের বকশি বাড়ি সংলগ্ন গোমতী নদীর তীরে কৃষকদের সেচের সুবিধার জন্য একটি জলের পাম্প বসানো রয়েছে। নদীতে পর্যাপ্ত জল থাকলেও কৃষি জমিতে সেই জল পৌঁছাতে পারছে না। কারণ, মাঠে জল সরবরাহের জন্য বসানো পাইপলাইন ও ভালভগুলি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে।

অভিযোগ, জলের পাম্পের অপারেটর ও স্থানীয় কৃষকরা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানালেও এখন পর্যন্ত সমস্যার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সেচের অভাবে এলাকার কৃষিজমি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ছে।

বিশেষ করে যেসব কৃষক মরিচ, ঝিঙ্গা, বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করেছেন, তারা এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। জলের অভাবে সবজি ক্ষেতগুলির গাছ শুকিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেতেই ফসল নষ্ট হওয়ার মুখে। এক কৃষক জানান, বাড়ির পানীয় জলের ট্যাপ থেকে পাইপ লাগিয়ে কোনোভাবে নিজের জমিতে জল দিচ্ছেন, যাতে সবজি ক্ষেত বাঁচানো যায়। তবে এভাবে আর কতদিন চালিয়ে যাওয়া সম্ভব, তা নিয়েও তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।

অন্যদিকে এলাকার বহু কৃষক তাদের ধান ও সবজি ক্ষেত বাঁচাতে না পেরে হতাশায় ভুগছেন। তাদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তর উদ্যোগ নিয়ে পাইপলাইন ও ভালভ মেরামত করে কৃষি জমিতে সেচের জলের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী কয়েক দিনের মধ্যে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top