নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনকে কেন্দ্র করে তল্লাশিতে উদ্ধার হয় ৫ কোটি ৮৯ লক্ষ টাকার সামগ্রী৷ গত ৩০ জানুয়ারী পর্যন্ত এই সাফল্য অর্জন করা সম্ভব হয়৷
নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক ভাবে চলছে রাজ্যের বিভিন্ন স্থানে নাকা চেকিং৷ প্রতিটি যান বাহনের উপর নজরদারী চালাচ্ছে নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিক থেকে শুরু করে আরক্ষা কর্মী ও কেন্দ্রীয় বাহিনী৷ ১ জানুয়ারী থেকে শুরু করে ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান ও নাকা চেকিং-এ উদ্ধার হয়েছে নেশা সামগ্রী সহ অবৈধ টাকা৷ এই সময়ের মধ্যে ১১ হাজার ১৬১ কেজি শুকনো গাঁজা, ১৩৮ গ্রাম হেরোয়িন, ১২,৯৪৫ টি ইয়াবা ট্যাবলেট, ৯৬০০ বোতল কফসিরাপ, ৩৮৫০ বোতল মদ, ২৫,০৫০ লিটার দেশী মদ, ১৭ লক্ষ টাকা ভারতীয় টাকা এবং ১৪,২৫৭ বাংলাদেশি টাকা ও দুটি কান্িন্ট মেইড পিস্তল, একটি ৭.৬৫ পিস্তল, ৪৬ রাউন্ড গুলি উদ্ধার হয়৷ আটক সামগ্রীর বাজার মূল্য ৫ কোটি ৮৯ লক্ষ টাকা৷ নির্বাচনের জন্য আরো ২০০ কোম্পানী সি আর পি এফ ব্যাটেলিয়ান আনা হচ্ছে৷ এখনো পর্যন্ত ১১ হাজার যান বাহন তল্লাশি করা হয়েছে৷ রাজ্য পুলিশের প্রধান কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে৷
2023-02-02

