News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র স্মৃতি ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে জুয়েলসকে হারিয়ে শীর্ষে এগিয়ে চলো
Image

চন্দ্র স্মৃতি ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে জুয়েলসকে হারিয়ে শীর্ষে এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। টানা জয় এগিয়ে চলো সংঘের। গুরুত্বপূর্ণ ম্যাচে জুয়েলস এসোসিয়েশনকে হারালো এগিয়ে চলো। প্রথমত জয়ের হ্যাটট্রিক, দ্বিতীয়ত ডার্বি ম্যাচে জয় ছিনিয়ে এগিয়ে চলো সংঘ এই মুহূর্তে পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে এসেছে। খেলা চলছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে এগিয়ে চলো সংঘ আজ, বৃহস্পতিবার জুয়েলস এসোসিয়েশনকে দুই-এক গোলের ব্যবধানে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। চার ম্যাচ খেলে তিনটিতে জয় এবং একটিতে ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে এগিয়ে চলো সংঘ এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল এক গোলে পিছিয়ে ছিল। খেলার ২৬ মিনিটের মাথায় জুয়েলস এসোসিয়েশনের বিদেশী খেলোয়াড় দোয়াঙ্গা একটি গোল করে দলকে এক শূন্যতে লিড এনে দেয়। এগিয়ে চলো খেলোয়াড়রা প্রথমার্ধে গোলের তেমন সুবিধা করতে পারিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পারভেজ ভূইয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে দু’দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হয়। কার্যত ৬০ মিনিটের মাথায় পারভেজ তার দ্বিতীয় গোল দলকে ২-১এ লিড এনে দেয়। পরবর্তী সময়ে এগিয়ে চলো কিছুটা রক্ষণাত্মক খেলে লিড ধরে রেখে জয় হাসিল করে নেয়। তবে এর আগে খেলায় অসদাচরনের দায়ে রেফারি দুইদলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিংহ, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস ও পল্লব চক্রবর্তী।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top