News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকার ১০৩২৩ ও এসটিজিটি উত্তীর্ণদের দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী তৃণমূলের
Image

সরকার ১০৩২৩ ও এসটিজিটি উত্তীর্ণদের দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷  সহসাই সরকার যদি ১০৩২৩ ও এসটিজিটি উত্তীর্ণদের দাবি পূরন না করে, তাহলে জানুয়ারি মাসে সমগ্র রাজ্যে প্রশাসনকে অচল করে দেবে তৃণমূল কংগ্রেস৷ পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করলে, আইনের আশ্রয় নিয়ে বাইক বাহিনীর সদস্যদের জেলে ঢুকাবে তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার প্রদেশ তৃনমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস৷ এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূল কংগ্রেস সুকৌশলে কমিউনিস্টদের জোটের রাস্তা বন্ধ করে দিয়ে কংগ্রেসকে জোটের বার্তা দেয়৷ সাংবাদিক সম্মেলনে এইদিন শিলাছড়ি ও করবুক থেকে ১০৫ পরিবার ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা নবাগতদের দলে বরণ করে নেন৷ সাংবাদিক সম্মেলনে পীযুষ কান্তি বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুস্মিতা দেব, রাজীব ব্যানার্জি সহ অন্যান্যরা৷

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top