News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় নেশা মুক্ত ত্রিপুরা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়ায় নেশা মুক্ত ত্রিপুরা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এর উদ্যোগে বুধবার তেলিয়ামুড়া টাউন হলে নেশা মুক্ত ত্রিপুরা  গড়তে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷পুর পরিষদ এর অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভার প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন পুর পরিষদ চেয়ারম্যান রূপক সরকার৷ উপস্থিত ছিলেন সহ পুর ভাইস চেয়ারম্যান মধুসুধন রায়, বিশিষ্ট শিক্ষা বিদ হরেন্দ্র দেব, মহকুমা তথ্য ও সংসৃকতি আধিকারিক সিদ্ধার্থ শংকর পাল প্রমুখরা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের  মহকুমা আধিকারিক ধরণী দাস৷
আলোচনা রাখতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিধ হরেন্দ্র দেব বর্তমানে নেশার করাল গ্রাসে কিভাবে যুব ছাত্র সমাজ জড়িয়ে যাচ্ছেন, তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন এবং এর থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে এই বিষয়ে আলোকপাত করেন৷ উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে পৌর পিতা রূপক সরকার বলেন নেশার কবল থেকে যুব সমাজকে বাঁচাতে সরকার প্রশাসন নানাবিধ কর্মসূচি হাতে নিচ্ছে৷ চেষ্টা হচ্ছে কিভাবে যুব সমাজকে এই নেশার করাল গ্রাস থেকে সরিয়ে রাখা যায়৷ এর জন্য বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সেমিনার করছে দপ্তর৷ শুধু এই নয় নেশা থেকে  সমাজকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান রাখেন৷ অনুষ্ঠানে নাচ গান ও সচেতনতা মূলক একটি নাটক পরিবেশন করা হয়৷
বলা বাহুল্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর থেকে 

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top