News Flash

  • Home
  • দিনের খবর
  • সি ভি আনন্দ এসে পৌঁছলেন কলকাতায়, উষ্ণ অভ্যর্থনা মুখ্যসচিব ও ফিরহাদের
Image

সি ভি আনন্দ এসে পৌঁছলেন কলকাতায়, উষ্ণ অভ্যর্থনা মুখ্যসচিব ও ফিরহাদের

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): কলকাতায় এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপি। উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নতুন রাজ্যপালকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের বিমান অবতরণ করে। তার পরেই তিনি বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হন। তবে তাঁর গন্তব্য রাজভবন কি না তা জানা যায়নি। সূত্রের খবর, বুধবারই বাংলার নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আনন্দ। তাঁকে শপথ বাক্য পাঠ করানোর কথা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top