News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সলগইয়ে ব্যাঘ্র শাবক স‌ন্দেহে ধৃত বনবিড়ালের ছানা, পালিয়ে মুক্ত
Image

করিমগঞ্জের সলগইয়ে ব্যাঘ্র শাবক স‌ন্দেহে ধৃত বনবিড়ালের ছানা, পালিয়ে মুক্ত

পাথারকান্দি (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ব্যাঘ্র শাবক সন্দেহে পাথারকান্দির লোয়াইর‌পোয়া ব্ল‌কের সলগই নাচঘর এলাকায় উদ্ধার করা হয়েছিল এক বন বিড়ালের ছানা‌কে। কিন্তু জনতার ভিড় সত্ত্বেও সকলের চোখে ধুলো দিয়ে এক সময় সে শেকল ফসকে পালিয়ে পাশের চারা বাগানে চলে গেছে।

জানা গে‌ছে, আজ সোমবার রাত সাতটা নাগাদ এক‌টি বন বিড়ালের ছানা স্থানীয় পুর‌নো অফিস সংলগ্ন এক ব্যক্তির বা‌ড়ি‌তে প্রবেশ কর‌লে ব্যাঘ্রাতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা বহু কসরত করে ব্যাঘ্র শাবক‌সদৃশ বনবিড়ালের ছানাকে পাকড়াও ক‌রে বেঁধে রা‌খেন। ‌একে দেখ‌তে প্রচুর ভিড় জ‌মে ওই বা‌ড়ি‌তে।
কিছুক্ষণের মধ্যে খবর‌ পে‌য়ে দলবল নি‌য়ে ঘটনাস্থ‌লে ছুটে যান দোহা‌লিয়া ফ‌রেস্ট রে‌ঞ্জের সলগইয়ের বিট অফিসার আব্দুল হা‌সিব লস্কর। তিনি যাচাই করে একে বনবিড়ালের ছানা বলে শনাক্ত করলে শাবক‌টি‌কে পা‌শের জঙ্গ‌লে ছে‌ড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ম‌ধ্যে শাবক‌টি শিঁক‌লের বাঁধ ফস‌কে লা‌গোয়া চায়ের চারা বাগা‌নে অপেক্ষারত তার মা ও ভাই‌-বোন‌দের কা‌ছে দৌ‌ড়ে পা‌লি‌য়ে যায়।
বিট অফিসার জানান, এটা বাঘের নয়, বন বিড়া‌লের বাচ্চা। স্থানীয় ভাষায় এদের টলা ব‌লা হয়। কোনও কারণে সে লোকাল‌য়ে চ‌লে এসেছিল। ‌তি‌নি আরও ব‌লেন, এতদঅঞ্চলের জঙ্গ‌লে কোনও বাঘ নেই। তাই অহেতুক ভ‌য়ের কোনও কারণ নেই। জঙ্গল থে‌কে বে‌রি‌য়ে আসা কোনও বন্যপ্রাণী লোকাল‌য়ে প্রবেশ কর‌লে তাদের না ধ‌রে জঙ্গ‌লে তা‌ড়ি‌য়ে দি‌তে জনগণকে অনু‌রোধ জানান বিট অফিসার আব্দুল হাসিব লস্কর।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top