News Flash

  • Home
  • দেশ
  • পদত্যাগ না-করা ‘অযোগ্যদের’ কড়া বার্তা বিচারপতির
Image

পদত্যাগ না-করা ‘অযোগ্যদের’ কড়া বার্তা বিচারপতির

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : সময়সীমা আর বাড়ানো হবে না। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ করেননি, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার এসএসসি-র তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মীনিয়োগের মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

যাঁদের বেআইনিভাবে নিয়োগ হয়েছে, তাঁদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গত ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে যাওয়ার পরও প্রায় কেউ পদত্যাগ করেননি বলেই জানা গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একটাও পদত্যাগপত্র পাননি তিনি। যদিও বিকাশ ভবন সূত্রের খবর, ৩-৪ জন পদত্যাগ করেছেন। বাকিদের এদিন কার্যত সতর্ক করেছেন বিচারপতি। এখনও কেন তাঁরা পদত্যাগ করছেন না, সেই প্রশ্ন তুলে বিচারপতি বলেন, যদি আদালতের নজরে আসে, তাহলে কড়া পদক্ষেপ করা হবে।

এসএসসি-র এসএসসি-র তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মীনিয়োগের হাজার হাজার জালিয়াতির অভিযোগ সামনে এসেছিল সিবিআই-এর রিপোর্টে। সেই রিপোর্ট জমা পড়ার পরই বিচারপতি ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বলা হয়েছিল, বেআইনিভাবে যাঁদের চাকরি হয়েছে, তাঁরা যদি না পদত্যাগ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা নিজেরা ইস্তফা দেবেন না, তাঁরা যাতে সরকারি চাকরির পরীক্ষায় বসতে না পারেন, সেই ব্যবস্থাও করা হবে বলে উল্লেখ করেছিলেন বিচারপতি। ৭ নভেম্বর সেই সময় পেরিয়ে গিয়েছে।

Releated Posts

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top