News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেউরি স্বশাসিত পরিষদীয় নিৰ্বাচনে বিজেপি-অগপর জয়এক আসনে চার ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী
Image

দেউরি স্বশাসিত পরিষদীয় নিৰ্বাচনে বিজেপি-অগপর জয়এক আসনে চার ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী

শিবসাগর (অসম), ১০ নভেম্বর (হি.স.) : শিবসাগর এবং চড়াইদেও জেলার তিনটি স্বশাসিত পরিষদীয় এলাকার দুটি যথাক্ৰমে কটিয়রি ও রাজাবাড়ি দখল করেছে বিজেপি-অগপ জোট। এছাড়া টেঙাপানিতে জয়ী হয়েছেন কংগ্ৰেস প্ৰাৰ্থী সোনেশ্বর দেউরি।
কটিয়রি কেন্দ্রে বিজেপি প্ৰাৰ্থী হিরণজিৎ বীরেশ্বর দেউরি ১০৯টি ভোটে জয়লাভ করেছেন। ওই কেন্দ্রে বিজেপির হিরণজিৎ বীরেশ্বর দেউরি পেয়েছেন মোট ৫২৭টি ভোট, কংগ্ৰেসের বসন্ত দেউরি ১১৫টি, রাইজর দলের ধৰ্মেশ্বর দেউরি ৫৬টি এবং নিৰ্দলীয় হরিগোবিন্দ দেউরি পেয়েছেন ৪১৮টি ভোট।
অন্যদিকে থাওড়া বিধানসভা এলাকার অন্তৰ্গত টেঙাপানি পরিষদীয় কেন্দ্রে কংগ্ৰেস প্ৰাৰ্থী সোনেশ্বর দেউরি চারটি (৪) ভোটে বিজয়ী হয়েছেন। সোনেশ্বর দেউরি পেয়েছেন ৩০৮টি ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্ৰাৰ্থী ভবেন দেউরির ঝুলিতে গেছে ৩০৪টি ভোট।
এদিকে রাজাবাড়ি পরিষদীয় কেন্দ্রে ৪৩৫টি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্ৰাৰ্থী ভৈরব দেউরি। বিজেপি প্ৰাৰ্থী ভৈরব পেয়েছেন ৯৭০টি ভোট এবং নিৰ্দলীয় বৈকুণ্ঠ দেউরি পেয়েছেন ৫৩৫টি ভোট।
লক্ষ্যণীয় যে, রাজ্যের শাসক বিজেপি-অগপ জোট তিনটি কেন্দ্র দখলের জন্য অপ্ৰাণ চেষ্টা চালিয়েও দখলে নিতে পারেনি টেঙাপানি কেন্দ্র। জয়ন্তমল্ল বরুয়া, যোগেন মোহন সহ বেশ কয়েকজন মন্ত্ৰী-বিধায়ক ম্যারাথন প্ৰচার চালিয়েছিলেন তিন কেন্দ্রে। তবু সব আসন দখলে নিতে পারেননি তাঁরা।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top