News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল, জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী
Image

বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল, জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নামেন মিঠুন। তবে তার পরে বেশ কিছু দিন তাঁকে রাজ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়েছেন। দুর্গাপুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সফরও করেন। এবার তাঁকে রাজ্য দলের শীর্ষ কমিটিতে রাখালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সোমবার সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন নড্ডা। তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুনের নামও।

এ বার মোট ২৪ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন নড্ডা। রাজ্য বিজেপির নেতারাই বলছেন, অতীতে এত বড় কোর কমিটি ছিল না বাংলায়। নতুন এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে যেমন রাহুল সিংহ রয়েছেন তেমনই নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। রাজ্যের নেতা হিসাবে আগের কমিটিতেও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এ বারও তিনি রয়েছেন। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

কমিটিতে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রথম বার বিজেপির এমন কমিটিতে জায়গা পেলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এ ছাড়া আর দু’জন বিধায়কই রয়েছেন কোর কমিটিতে। অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মন। যদিও এঁরা দু’জনেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। সেই হিসাবেই তাঁরা রয়েছেন কোর কমিটিতে। বাকি তিন রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ও রয়েছেন কোর কমিটিতে। রয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং তাঁর সহকারী সতীশ ধন্ড।

২৪ জনের কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং চার জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় এবং আশা লাকরা।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top