News Flash

  • Home
  • দিনের খবর
  • আনিস খানের ভাইয়ের ওপর দুষ্কৃতী হামলা, রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে
Image

আনিস খানের ভাইয়ের ওপর দুষ্কৃতী হামলা, রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

আমতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): অজ্ঞাত পরিতয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন মৃত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খান। শুক্রবার গভীর রাত একটা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে সলমনের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। একাধিক কোপ মারা হয় তাঁর শরীরে। সলমন আনিসের খুড়তুতো ভাই। আনিস হত্যাকাণ্ডে অন্যতম সাক্ষীও এই সলমন।

আনিসের দাদা সাবির খান জানিয়েছেন, সলমনকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়। শুক্রবার রাতে সলমনের বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে তাঁর ওপর টাঙ্গি দিয়ে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। মাথার পিছনের দিকে একাধিক অস্ত্রের কোপ মারার পর তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তাঁর স্ত্রী এসে সবাইকে ডাকাডাকি করেন। পরে সলমনকে আক্রান্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top