News Flash

  • Home
  • বিনোদন
  • অশ্লীলতা’য় অভিযুক্ত রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ
Image

অশ্লীলতা’য় অভিযুক্ত রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ

মুম্বই, ১২ আগস্ট ( হি.স.) : অনাবৃত শরীরে ফোটোশ্যুট ঘিরে তৈরি হওয়া বিতর্কে বলিউড অভিনেতা রণবীর সিংকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ।

এক ফ্যাশন পত্রিকার জন্য নিরাবরণ হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফোটোশ্যুট করেছিলেন রণবীর। গত মাসে এমন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল চর্চা। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিল মুম্বই পুলিশ।
চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর দায়ের করে মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ। সেই মামলাতেই রণবীরের বাড়িতে নোটিস পাঠিয়েছে পুলিশ। তবে অভিনেতা তখন বাড়িতে ছিলেন না।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top