News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রের সাথে আলোচনা হয়েছে, নতুন জল্পনা উস্কে দিলেন প্রদ্যুৎ
Image

কেন্দ্রের সাথে আলোচনা হয়েছে, নতুন জল্পনা উস্কে দিলেন প্রদ্যুৎ

আগরতলা, ১৫ জুলাই : রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়েছে। শীঘ্রই তাঁরা মতামত জানাবেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জল্পনা উস্কে দিয়েছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।

শুক্রবার তিপ্রা মথা দলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তিনি বলেন, এখন থেকে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকেরা প্রত্যেকটি এলাকায় গিয়ে সংগঠন বিস্তারের কাজ করবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিপ্রা মথা দলের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মানুষের সামনে তুলে ধরবেন তারা।

এছাড়াও তিপ্রা মথা দলের সঙ্গে দিল্লির কর্তা ব্যক্তিদের কথা হয়েছে বলে জানান তিনি। খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার নিজেদের অভিমত জানাবেন বলেও আশা ব্যক্ত করেছেন প্রদ্যুৎ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে রাজ্যের যে সমস্যা গুলি রয়েছে বা এডিসি এলাকাগুলোর যে সমস্যা গুলি রয়েছে সেগুলি সম্পর্কে অবগত হয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।  

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top