News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত, পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং ৯৪.৪৬ শতাংশ
Image

ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত, পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং ৯৪.৪৬ শতাংশ

আগরতলা, ৬ জুলাই (হি. স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। তাতে, মাধ্যমিকে ৩৭৭৪৮ জন এবং উচ্চমাধ্যমিকে ২৭৫৪৪ জন উত্তীর্ণ হয়েছেন। শতাংশের হারে মাধ্যমিকে ৮৬.১৮ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৯৪.৪৬ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। জেলাস্তরে ফলাফলে মাধ্যমিকে পশ্চিম ত্রিপুরা এবং উচ্চ মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা পাশের হারে শীর্ষে রয়েছে।

আজ সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা বলেন, এবছর মাধ্যমিকে ৪৩,২৯৪ জন পরীক্ষা দিয়েছে। তাঁদের মধ্যে ২০৭৮৭ জন ছাত্র এবং ২২৫০৭ জন ছাত্রী রয়েছে। সারা ত্রিপুরায় ১০৭১টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

তিনি জানান, আটটি জেলায় পাশের হারে মাধ্যমিকে পশ্চিম জেলা শীর্ষে রয়েছে। ৯২.৭৫ শতাংশ ছাত্রছাত্রী ওই জেলায় মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ধলাই জেলায় সবচেয়ে কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওই জেলায় ৮১.৮৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। সাথে তিনি যোগ করেন, মাধ্যমিকে ১০৭১টি বিদ্যালয়ের মধ্যে ১৯৭টি বিদ্যালয়ে ১০০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।

তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিকে ২৮৯৩১ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ১৪০৬৮ জন ছাত্র এবং ১৪৮৬৩ জন ছাত্রী রয়েছে। সারা ত্রিপুরায় ৪০৭টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে।

তিনি বলেন, জেলাস্তরে ফলাফলে দক্ষিণ জেলা উচ্চমাধ্যমিকে শীর্ষে রয়েছে। ৯৭.১৩ শতাংশ ছাত্রছাত্রী ওই জেলায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, পশ্চিম ত্রিপুরায় সবচেয়ে কম ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওই জেলায় ৯৪.৯২ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। সাথে তিনি যোগ করেন, উচ্চ মাধ্যমিকে ৮৫টি বিদ্যালয়ে ১০০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।এদিন তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৩৫০১ জন, বাণিজ্য বিভাগে ৬৭২ জন এবং কলা বিভাগে ২৪৪২৯ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। সাথে তিনি যোগ করেন, এবছর মাধ্যমিকে ৩২ জন এবং উচ্চমাধ্যমিকে ২৪ দিব্যাঙ্গন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছ। 

Releated Posts

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top