News Flash

  • Home
  • বিদেশ
  • গণপরিবহন সচল রাখতে শ্রীলঙ্কায় ৪০ হাজার টন ডিজেল পাঠাল ভারত
Image

গণপরিবহন সচল রাখতে শ্রীলঙ্কায় ৪০ হাজার টন ডিজেল পাঠাল ভারত

কলম্বো, ২ এপ্রিল (হি. স.) : করোনাকালে দেশের বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্র থমকে দাঁড়ানোয় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা।অত্যাবশ্যকীয় পণ্য কেনা বা আমদানির জন্যও বিদেশি মুদ্রা নেই সে দেশের সরকারের কাছে। ফুরিয়ে গিয়েছে দেশের ডিজেল ভাণ্ডার। থমকে গিয়েছে দেশের গণপরিবহন ব্যবস্থা। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত । ১০ কোটি ডলারের ক্রেডিট লাইনে ৪০ হাজার টন ডিজেল পাঠানো হল শ্রীলঙ্কায়। শনিবার সকালেই ভারতীয় জাহাজটি শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছয়। বিকেল থেকে ডিজেল বিতরণ শুরু হবে বলে জানা গিয়েছে।

বাস থেকে শুরু করে সমস্ত গণপরিবহনেই প্রায় ডিজেল ব্যবহার করা হয় শ্রীলঙ্কায়। কিন্তু গোটা দেশেই ডিজেল নেই। খালি হয়ে গিয়েছে সবকটি পাম্পই। বেসরকারি বাস চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই ভারতের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। সেই ডাকেই সাড়া দিয়ে শ্রীলঙ্কায় ৪০ হাজার টন ডিজেল পাঠানো হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কা সরকারের কাছে কোনও টাকা না থাকায় ১০ কোটি টাকার ক্রেডিট লাইনে এই তেল সরবরাহ করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতেও গল, মাতারা ও মোরাতুয়া সহ একাধিক জায়গায় সরকার বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। দেশের উত্তর ও মধ্যবর্তী অংশেও একাধিক জায়গায় অশান্তির আঁচ ছড়িয়েছে বলে জানা গিয়েছে। পেট্রোল-ডিজেল না থাকায় গোটা দেশের ট্রাফিক ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে। মাঝরাস্তাতেই অনেক গাড়ি থেমে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top