News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, দেহরাদূনে বিজেপির একঝাঁক হেভিওয়েট
Image

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, দেহরাদূনে বিজেপির একঝাঁক হেভিওয়েট

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ধামির, দেহরাদূনে বিজেপির একঝাঁক হেভিওয়েট
দেহরাদূন, ২৩ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্কর সিং ধামি। বুধবার দুপুরে দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ধামি। পুষ্করকে দেবভূমির মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল গুরমিত সিং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক হেভিওয়েট। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোয়ার ভাবী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া প্রমুখ বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও, জিতিয়ে আনতে হবে পুষ্করকে। কারণ এবারের বিধানসভা নির্বাচনে খাতিমা আসন থেকে তিনি হেরে গিয়েছেন।

উল্লেখ্য, ২০ বছর আগে উত্তরাখণ্ডের জন্ম হওয়ার পর থেকে দেবভূমি কখনওই এক দলে আস্থা রাখেনি। প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু এ বার তা হয়নি। পরপর দু’বার ক্ষমতায় এসেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৭টি আসনে। অস্বস্তি তৈরি হয়েছিল শুধুমাত্র খাতিমা আসনের ফল নিয়ে, সেখানেই পরাজিত হন পুষ্কর। তবে বিজেপি-র পক্ষে মুখ্যমন্ত্রী বাছা নিয়ে সমস্যাও ছিল উত্তরাখণ্ডে। কারণ, গত পাঁচ বছরে তিনবার মুখ্যমন্ত্রী বদলাতে হয় রাজ্যে। শেষ বারে দায়িত্ব দেওয়া হয় পুষ্করকে। আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) থেকে আসা ৪৬ বছরের পুষ্কর আগে উত্তর প্রদেশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ছিলেন। পরে উত্তরাখণ্ডে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হন। ২০২১ সালের জুলাইয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তখন এক বছরও সময় নেই বিধানসভা নির্বাচনের। ভোটে হারলেও পুষ্করের ওপরই ভরসা রেখেছে বিজেপি। বুধবার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top