News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে মহিলা আইনজীবী খুনে জড়িত অভিযোগে গ্রেফতার ডাক্তার সহ দুই
Image

Arrested : প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে মহিলা আইনজীবী খুনে জড়িত অভিযোগে গ্রেফতার ডাক্তার সহ দুই

বরপেটা (অসম), ২২ মার্চ (হি.স.) : গতকাল সোমবার রাতে বরপেটার বিলরতারি হাতি রোডে প্রকাশ্য রাস্তায় বনবাড়িয়া গ্রামের বাসিন্দা রিনিমা বেগম নামের আইনজীবীকে ছুরিকাঘাতে খুনের সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতেই মহিলা আইনজীবীকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুই অভিযুক্তকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের যথাক্রমে বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মকদম আলি এবং আব্দুর রহমান ওরফে জুম্মা বলে পরিচয় পাওয়া গেছে৷


তদন্তকারী পুলিশ অফিসার জানান, জমি বিবাদকে কেন্দ্র করে খুনখুনির ঘটনা সংগঠিত হয়েছে বলে তাঁদের ধারণা। তিনি বলেন, সম্প্রতি ডা. মকদম আলি আইনজীবী রিনিমা বেগমের কাছ থেকে এক খণ্ড জমি কিনেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদ ছিল। বিষয়টি আদালতে বিচারাধীন৷


এদিকে গ্রেফতার অপর ব্যক্তি আব্দুর রহমান ওরফে জুম্মাক এক ভাই তুম্মাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন আইনজীবী রিনিমা বেগম৷ খুনের অভিযোগে রিনিমা বেগম নাকি ইতিমধ্যে তিন মাস জেলহাজতে ছিলেন। ওই ঘটনা সংক্রান্ত মামলাও আদালতে বিচারাধীন, জানান তদন্তকারী পুলিশ অফিসার৷এখানে উল্লেখ করা যেতে পারে, স্থানীয় আজাদনগর এলাকায় অসুস্থ বড় বোনকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আইনজীবী রিনিমা বেগম। পরে বিলরতারি হাতিতে ডা. বিনয়কুমার দাসকে অসুস্থ বোনের চেক-আপ করিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে তাঁর বেলেনো গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি। সে সময় একটি মোটর বাইকে চড়ে আসে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। তাদের দুজন বাইক থেকে নেমে আইনজীবী রিনিমাকে একটি ছুরি তাঁর পেটে ঢুকিয়ে দেয়। ছুরিকাঘাত করে সঙ্গে সঙ্গে ঘাতকরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী মানুষজন রক্তাক্ত অবস্থাত রিনিমা বেগমকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top