News Flash

  • Home
  • বিনোদন
  • Raja Chanda: পরিচালক রাজা চন্দের অবস্থা স্থিতিশীল, শীঘ্রই হতে পারে অস্ত্রোপচার
Image

Raja Chanda: পরিচালক রাজা চন্দের অবস্থা স্থিতিশীল, শীঘ্রই হতে পারে অস্ত্রোপচার

কলকাতা, ৮ মার্চ (হি.স.): আপাতত চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল রয়েছেন হৃদরোগে আক্রান্ত টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাজা চন্দ। গত শনিবার কাজের মধ্যে থাকাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজা চন্দ। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, পরিচালকের হার্টে ব্লকেজ রয়েছে। অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন। আগামী বুধবার তাঁর অস্ত্রোপচার হতে পারে বলে শোনা যাচ্ছে।

‘আম্রপালি’ ছবির পরিচালক আপাতত স্থিতিশীল রয়েছেন, বাড়িতে আছেন বলে জানা গিয়েছে। রয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। খুব শিগগিরিই অস্ত্রোপচার হবে তাঁর। বড় পর্দার পাশাপাশি রাজা সম্প্রতি পা রেখেছেন সিরিজ পরিচালনাতেও। তাঁর প্রথম সিরিজ ‘কাটাকুটি’ মুক্তি পেয়েছে ক্লিক প্ল্যাটফর্মে। অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top