News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: উত্তর প্রদেশকে মাফিয়া-মুক্ত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ
Image

Amit Shah: উত্তর প্রদেশকে মাফিয়া-মুক্ত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ

গাজিপুর, ৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশকে মাফিয়া-মুক্ত করার কাজ করেছে বিজেপি। বিজেপি সরকারের অধীনেই অপরাধ কমেছে উত্তর প্রদেশে। শুক্রবার উত্তর প্রদেশের গাজিপুরের জঙ্গিপুরের নির্বাচনী জনসভা থেকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উত্তর প্রদেশে ৬ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। এই ৬ দফার নির্বাচনে আমি নিশ্চিত সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সাফ হয়ে গিয়েছে। ফের ক্ষমতায় আসতে চলেছে ৩০০ অতিক্রম করা বিজেপি সরকার।

উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, উত্তর প্রদেশে আগে দরিদ্রদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছত না, যোগীজির সরকার উত্তর প্রদেশে ১৮ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে। এখন গরিবদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। অমিত শাহ বলেছেন, গরিব, পিছিয়ে পড়া ও দলিতদের সরকার হল বিজেপি সরকার। স্বাধীনতার পর এই প্রথম দরিদ্রদের কল্যাণ সাধনের কাজ করেছে মোদী সরকার। আরও একবার উত্তর প্রদেশে গরিবদের কল্যাণে কাজ করা সরকারকে জয়ী করুন, আমরা এই রাজ্যকে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে উন্নীত করব।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top