News Flash

  • Home
  • Uncategorized
  • Kunal Ghosh was summoned : তৃণমূল নেতা কুনাল ঘোষকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ
Image

Kunal Ghosh was summoned : তৃণমূল নেতা কুনাল ঘোষকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে আগরতলা পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো৷ শনিবার কুনাল ঘোষ পশ্চিম থানায় আসেন৷রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সরকারের কথা রয়েছে৷


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর কে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার শুরু করেছে৷ এরইমধ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়৷ এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কুনাল ঘোষ পুলিশের কাছ থেকে নোটিশ পেয়ে পশ্চিম থানায় আসেন৷ তিনি বলেন তিনি পুলিশের যেকোনো নোটিশে সহযোগিতা করতে প্রস্তুত৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন রবিবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সফরের প্রাক্কালে রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা ব্যাপক প্রচারের সামিল হয়েছেন তখন মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন৷ তৃণমূল কংগ্রেসের প্রচার বানচাল করার লক্ষ্যে তারা নানা কৌশল নিচ্ছ বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ কুনাল ঘোষ বলেন রাজনীতি হবে ইস্যুর ভিত্তিতে৷ ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়৷ আগরতলা পশ্চিম থানায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ পুলিশ আধিকারিকরা তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top