News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়
Image

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের (৩৬)। তাঁর অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিল্লিতে বিএসএফের ক্যাম্পে কর্মরত ছিলেন প্রেমজয় সরকার। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার দিল্লি থেকে বিমানে তাঁর মরদেহ আগরতলা বিমানবন্দরে নিয়ে আসা হয়। এরপর এলাকার যুবকরা স্বতঃস্ফূর্তভাবে বাইক নিয়ে শোভাযাত্রার মাধ্যমে মরদেহ রাঙ্গুটিয়ার বাড়িতে নিয়ে যান। বিএসএফের পক্ষ থেকেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং জওয়ানকে গার্ড অব অনার দেওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রেমজয় সরকারের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকার মানুষ গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার সদ্গতি কামনা করেন তাঁরা।

মৃত্যুকালে প্রেমজয় সরকার স্ত্রী ও দুই কন্যাসন্তান, বাবা-মা, বড় ভাই এবং তিন বোনকে রেখে গেছেন। তাঁর দুই কন্যার বয়স আনুমানিক চার থেকে সাত বছরের মধ্যে। মাত্র ৩৫-৩৬ বছর বয়সে এক তরতাজা যুবকের এভাবে চলে যাওয়ায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি দ্রুত গ্রহণের আহ্বান ভারতের, পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে ধরলেন বিপ্লব

রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তাবিত ‘কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ (সিসিআইটি) দ্রুত গ্রহণের আহ্বান জানাল…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top