News Flash

  • Home
  • Uncategorized
  • Daily infection in the country : দেশে দৈনিক সংক্রমণ আরও কমে ১২ হাজার ৮৩০, গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনের মৃত্যু
Image

Daily infection in the country : দেশে দৈনিক সংক্রমণ আরও কমে ১২ হাজার ৮৩০, গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনের মৃত্যু

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : শুক্রবার ও শনিবারের মতোই আজ রবিবারও দেশের দৈনিক সংক্রমণ থাকল ১৫ হাজারের নীচে। শনিবারের তুলনায় রবিবার সংক্রমণ কমল বেশ অনেকটা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০জন।

গত দু’দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি রবিবার কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৫৮ হাজার ১৮৬ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গোটা দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৭২। যা গত ২৪৭ দিনে সবচেয়ে কম। দেশে সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মোট ১৪ হাজার ৬৬৭ জন করোনা থেকে সেরে উঠেছেন। এই নিয়ে দেশে মোট করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ৮৪২।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top