News Flash

  • Home
  • Uncategorized
  • BJP has declared candidates : পুর ও নগর সংস্থা নির্বাচনে ৩৩৩টি আসনেই প্রার্থী ঘোষণা বিজেপির
Image

BJP has declared candidates : পুর ও নগর সংস্থা নির্বাচনে ৩৩৩টি আসনেই প্রার্থী ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ত্রিপুরায় ২০টি পুর ও নগর সংস্থা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ পুরনিগমে একটি আসন বাদে ৩৩৩টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷ এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা প্রার্থী তালিকা ঘোষণা করে দাবি করেন, তৃণমূল স্তর থেকে সুপারিশের ভিত্তিতেই পুর ও নগর নির্বাচনে প্রার্থী বাছাই করা হয়েছে৷ নতুন ও পুরনোর মিশেলে প্রার্থী বাছাইয়ে একাধিক চমক রয়েছে বলে তিনি দাবি করেছেন৷


এদিন আগরতলা পুর নিগম সহ ছয়টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুর পরিষদে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ গত ২৭ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করেছে৷ আগামী ২৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৮ নভেম্বর ফলাফল ঘোষণা করবে কমিশন৷
আজ বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা বলেন, সমস্ত ওয়ার্ড থেকে যোগ্য ব্যক্তিদের তালিকা চাওয়া হয়েছিল৷ শিক্ষিত, রাজনৈতিক দক্ষ, মানুষের সাথে যোগাযোগ রয়েছে এবং সুনাগরিক হিসেবে পরিচিতদের তালিকা এসেছে৷ তাঁদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হয়েছে৷


তিনি বলেন, তৃণমূল স্তর থেকে প্রস্তাবিত ৯৯ শতাংশ প্রার্থী তালিকায় প্রদেশ কমিটি সিলমোহর দিয়েছে৷ বাকি এক শতাংশ দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁর দাবি, গত দু-দিন ধরে টানা বৈঠকে সমস্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, পুর ও নগর নির্বাচনে বিজেপি বামেদেরই বিরোধী হিসেবে মনে করছে৷ অন্য দলগুলি ময়দানে রয়েছে বলে মনে করছে না বিজেপি৷


তৃণমূলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিজেপি প্রদেশ সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন মানুষ দেখেছে৷ অশান্তি তৈরি করে নির্বাচনে জয়ী হয়েছে তাঁরা৷ ত্রিপুরার মানুষ তাঁদের সম্পর্কে অবগত রয়েছেন৷ তাঁর কটাক্ষ, তৃণমূল ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে৷ নির্বাচনের ফলাফলে তাঁরা সমস্ত জবাব পাবে৷ তাঁর দাবি, বিগত নির্বাচনের তুলনায় বামেদের ভোটের হার আরও অনেক কমবে৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরায় উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে৷ কোভিড মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের সাফল্য মানুষ সহজে ভুলে যাবে না৷ তাছাড়া, সকলের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন৷ তাঁর প্রতিদান ভোটের মেশিনে প্রতিফলিত হবেই, দৃঢ়তার সাথে বলেন তিনি৷
এদিন তিনি ছয়টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুর পরিষদে সমস্ত আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও, শুধু আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top