News Flash

  • Home
  • Uncategorized
  • Petrol-diesel on the way to the record : লাগামহীন গতিতে অগ্নিমূল্য হয়ে রেকর্ডের পথে পেট্রোল-ডিজেল
Image

Petrol-diesel on the way to the record : লাগামহীন গতিতে অগ্নিমূল্য হয়ে রেকর্ডের পথে পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : টানা পাঁচদিন পর পর বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম। গত কয়েকদিনের ট্রেন্ড ধরে এবারও অগ্নিমূল্য রয়েছে পেট্রোল ও ডিজেল। উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে হু হু করে বেড়ে গিয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়েই এদিনও বেড়ে গিয়েছে জ্বালানির দাম। এদিন মুম্বইতে পেট্রোলের দাম রেকর্ড গড়ে লিটার প্রতি ১১৫ টাকা। এদিন দেশের একাধিক শহরে তেলের দাম কার্যত ভয়াবহ আকারে বেড়ে গিয়েছে। পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা লিটারে, অন্যদিকে ডিজেলের দাম ১ লিটারে বেড়ে গিয়েছে একই হারে। ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ .৩৪ টাকা, ডিজেলের দাম ৯৮.০৭ টাকা। মুম্বইতে রেকর্ড গড়েছে পেট্রোলের দাম। সেখানে লিটারে ১১৫ টাকা আজ হয়েছে পেট্রোলের দাম।

উল্লেখ্য, সাম্প্রতিককালের নিরিখে আজ জ্বালানি তেলের দাম যে হারে এগিয়েছে রেকর্ডের দিকে তাতে আন্তর্জাতিকক বাজারে তেলের দামের গতির সঙ্গে সেভাবে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনেই রয়েছে কালীপুজো, দিওয়ালির উত্‍সব। তারপর রয়েছে ভাইফোঁটা। এই মরশুমে কলকাতা সহ দেশের চার বড় শহরে হু হু করে বেড়ে গিয়েছে জ্বালানি তেলের দাম। গত দুই দিন পেট্রোল বা ডিজেলের দামের গতিতে কিছুটা রাশ টানলেও রবিবার কার্যত লাগামহীনভাবে এগিয়ে যাচ্ছে জ্বালানি তেলের দাম।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top