News Flash

  • Home
  • প্রধান খবর
  • Harley bid farewell : আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারত, হারলেই বিশ্বকাপ থেকে বিদায়
Image

Harley bid farewell : আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারত, হারলেই বিশ্বকাপ থেকে বিদায়

দুবাই, ৩১ অক্টোবর (হি.স) : রবিবারের বাঁচা লড়াইয়ের ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বকলমে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে দুই দল। পাকিস্তানের কাছে দুই দলই হেরে বসেছে। সেই সমীকরণে রবিবার যে দল হারবে, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে।

তবে একসপ্তাহ আগের সেই হার ভুলে নতুন করে নিজেদের রিস্টার্ট দেওয়ার পর্যাপ্ত সময় পেয়ে গিয়েছে কোহলি ব্রিগেড।
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে প্রথম হারের ফলে এই মুহূর্তে বিশ্বকাপের যাত্রা অনেকটাই কঠিন হয়ে গেছে কোহলিদের জন্য। বিশেষত নিউজিল্যান্ড ম্যাচ এখন বিরাট বাহিনীর জন্য মরণ-বাঁচন ম্যাচে পরিণত হয়েছে। কারণ এই ম্যাচে জিততে না পারলে বিশ্বকাপ থেকে একরকম বিদায় নিশ্চিত হয়ে যাবে বিরাটদের।

তবে ম্যাচের আগে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, ওপেনিংয়ের জন্য রোহিত-রাহুল জুটিতে কোন পরিবর্তন আনতে চাইবেন না কোহলি, তবে অনেকেই ঈশান কিশানের কথা বলছিলেন কিন্তু ওপেনিংয়ে অন্তত তার কোনও সুযোগ থাকবে না বলেই মনে করা হচ্ছে। তিন নম্বরে গত ম্যাচেও নিজেকে প্রমাণ করেছেন বিরাট তাই তার জায়গা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না।
চার নম্বরে এখনও সূর্য কুমার যাদবকেই দিয়েছেন বিশেষজ্ঞরা, অনেকেই মনে করছেন পাকিস্তানের বিরুদ্ধে তিনি ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু কোহলি তাকে একবার শেষ সুযোগ দিতে চাইবেন। অনেকে আবার তার জায়গায় ঈশান কিশানকে নেওয়ারও পক্ষপাতী। পাঁচ নম্বরে উইকেটকিপার পন্থের সুযোগ প্রায় নিশ্চিত। গত ম্যাচে ৩৯ রানের সুন্দর ইনিংস খেলেছিলেন পন্থ।

টি২০ বিশ্বকাপে ভারতের সম্ভাব্য একাদশঃ
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার

Releated Posts

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026

ইসির দফতরের পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, আকাশবাণী ভবনের গেট ঠেলে ঢুকে পড়লেন রাহুল-প্রিয়াঙ্কারা

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র করে মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের…

ByByNews Desk Oct 6, 2026

ইসিআই-র বিরুদ্ধে সরব ইন্ডিয়া জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top