News Flash

  • Home
  • Uncategorized
  • Funeral of late actor Puneet : প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের শেষকৃত্য
Image

Funeral of late actor Puneet : প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের শেষকৃত্য

বেঙ্গালুরু, ৩১ অক্টোবর (হি.স) : রবিবার সকালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টুডিওতে অকালপ্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন হল। শুক্রবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা। এদিন বেঙ্গালুরুর বিখ্যাত কান্তিরাভা স্টুডিওতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে চোখের জলে বিদায় জানালেন প্রিয় অভিনেতাকে। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী, কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। অভিনেতার শেষকৃত্যে চোখে জল চিরঞ্জীবী থেকে ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, শ্রীকান্তের। পুনীতের শেষকৃত্যে চোখের জল ধরে রাখতে পারলেননা কিচ্চা সুদীপ।

এছাড়াও অভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, কর্ণাটকের রেভিনিউ মন্ত্রী আর অশোক সহ অন্যান্য নেতা মন্ত্রীরা । শয়ে শয়ে অনুরাগী এদিন ভিড় করেছিলেন শ্রী কান্তিরাভা স্টুডিওতে। প্রিয় অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখার জন্যে। স্টুডিও সংলগ্ন এলাকায় বাড়ির ছাদ গাছের ডালে লোকের ভিড় পুনীত রাজকুমারকে শেষবারের মতো দেখার।


কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান পুনীত রাজকুমারকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে ওঁর পারিবারিক সম্পর্ক ছিল, ওঁকে বড় হতে দেখেছি, আমি আজকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছি।’ তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছিলেন দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুন। তিনি বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যে অপূরণীয় এক ক্ষতি।’

এছাড়া প্রয়াত অভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন যশ, চিরঞ্জীবী, জুনিয়র এনটিআর, ভেঙ্কটেশ, রানা দাগ্গুবতী, বিজয় ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকেই। উপস্থিত ছিলেন অভিনেতার অগনিত ভক্ত। গান স্যালুট দিয়ে পুনিত রাজকুমারকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top