News Flash

  • Home
  • Uncategorized
  • At least 13 killed : উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ল গাড়ি, মৃত অন্তত ১৩
Image

At least 13 killed : উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ল গাড়ি, মৃত অন্তত ১৩

দেহরাদুন, ৩১ অক্টোবর (হি.স) : রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড। দুর্গম পাহাড়ি রাস্তায় চলতে চলতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চার জন গুরুতর আহত। চলছে উদ্ধারকাজ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চক্রতায়।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু করে দেওয়া হয়। বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে এই কাজে হাত লাগান স্থানীয়রাও। চক্রতার স্টেশন হাউজ অফিসার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৩টি মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দেহগুলিকে উদ্ধার করেছেন স্থানীয়রাই। উদ্ধারকাজ চলছে। তবে যেহেতু এই অঞ্চল অত্যন্ত দুর্গম, তাই উদ্ধারকাজে খানিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দুর্ঘটনাস্থল দেরাদুন থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top