News Flash

  • Home
  • Uncategorized
  • Fell ill during the game : খেলা চলাকালীনই অসুস্থ বার্সা তারকা আগুয়েরো, ভর্তি হাসপাতালে
Image

Fell ill during the game : খেলা চলাকালীনই অসুস্থ বার্সা তারকা আগুয়েরো, ভর্তি হাসপাতালে

বার্সেলোনা, ৩১ অক্টোবর (হি.স) : ইউরো কাপে ফিনল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচের একটি ঘটনা আজও ফুটবলপ্রেমীদের আতঙ্কিত করে। ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন খেলার মাঠেই লুটিয়ে পড়েছিলেন এবং প্রাণ সংশয়ে পড়েছিলেন। ফুটবল মাঠে আবার তেমনই ঘটনার পুনরাবৃত্তি হল। খেলা চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন বার্সেলোনা সুপারস্টার সের্জিও আগুয়েরো। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আলাভেসের মুখোমুখি হয় বার্সা। চোট কাটিতে এই মরশুমে প্রথমবারের জন্য শুরু থেকে খেলতে নামেন আগুয়েরো। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষদিকে হঠাত অসুস্থ হয়ে পড়েন তিনি। খেলা চলাকালীনই বুকে হাত দিয়ে বসে পড়েন আগুয়েরো। তাঁর নিঃশ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসে বার্সেলোনার মেডিক্যাল টিম। বেশ কয়েক মিনিট মাঠেই চিকিৎসা চলে তাঁর। সেসময় মাঠের পরিস্থিতি ইউরোর ক্রিশ্চিয়ান এরিকসনের ঘটনাকে মনে করাচ্ছিল।


কয়েক মিনিট চিকিৎসা চলার পর উঠে দাঁড়ালেও অস্বস্তি বোধ করছিলেন আগুয়েরো। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তাঁর হার্টে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত আর্জেন্টিনার স্ট্রাইকারকে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই তাঁর পরীক্ষা নিরীক্ষা চলছে বলে বার্সেলোনার তরফে জানানো হয়েছে। ওই ম্যাচেই আরেক বার্সেলোনা সুপারস্টার চোট পেয়েছেন। আপাতত তিনিও চিকিৎসাধীন। ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top