News Flash

  • Home
  • Uncategorized
  • Meeting of Senior Citizens : সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার্স এর সভা অনুষ্ঠিত
Image

Meeting of Senior Citizens : সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার্স এর সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ প্রবীণ নাগরিক এবং পেনশনারদের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা প্রেসক্লাবে শুক্রবারত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনাস এর সভা অনুষ্ঠিত হয়৷ রাজ্যের প্রবীণ নাগরিক এবং পেনশনারদের বিভিন্ন সমস্যা বিদ্যমান৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলে এসব সমস্যা সমাধানে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও তা সন্তোষজনক নয়৷

এসব সমস্যা নিয়ে আলোচনা করতেই শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার্স সঙ্গে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সমস্যাগুলি নিয়ে উপস্থিত সদস্য ও নেতৃবৃন্দ বিস্তারিত আলোকপাত করেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন রাজ্যের অবসরপ্রাপ্ত হোমগার্ডরা মাত্র সাড়ে ৭৫০ টাকা মাসে পেনশন পাচ্ছেন৷ ভূ ভারতে এ ধরনের নজির নেই বলে তারা উল্লেখ করেন৷ ৭৫০ টাকা পেনশন দিয়ে পরিবারের চা খরচের পয়সায় হবে না বলেও নেতৃবৃন্দ অভিযোগ করেন৷ অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পেনশন পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করার জন্য তারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷ হোম গার্ডের পেনশন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে সংগঠন আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top