News Flash

  • Home
  • বিদেশ
  • Police able to catch the rapist : অবশেষে ধর্ষণকারীকে জালে তুলতে সক্ষম হল আমবাসা থানার পুলিশ
Image

Police able to catch the rapist : অবশেষে ধর্ষণকারীকে জালে তুলতে সক্ষম হল আমবাসা থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। টানা চারদিন পালিয়ে থাকার পর অবশেষে ধর্ষণকারীকে জালে তুলতে সক্ষম হল আমবাসা থানার পুলিশ। দিব্যাঙ্গ নাবালিকা ধর্ষণ কাণ্ডে জড়িত সপ্তম মারাককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।গত মঙ্গলবার ধলাইয়ের বলরাম এলাকায় প্রতিবন্ধী নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত আসামিকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনার চারদিন অতিক্রান্ত হওয়ার পর আমবাসা থানার পুলিশ নেপাল টিলা এলাকা থেকে গ্রেপ্তার করে আসামিকে।

পুলিশ জানায়, ঘটনা সংঘটিত করার পর দীর্ঘ চারদিন যাবৎ গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল আসামি সপ্তম মারাক। পুলিশের বহু খোঁজাখুঁজির পর শেষে নেপাল টিলা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় শনিবার। আমবাসা থানার পুলিশ নেপাল টিলা এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আমবাসা থানায়। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার পর আমবাসা থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে আমবাসা থানার পুলিশ। এদিকে আটক ধর্ষণকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ষিতার পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top