News Flash

  • Home
  • বিদেশ
  • Attack on Kailashahar : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সম্পাদক এর ওপর হামলার প্রতিবাদে শনিবার এক প্রতিবা বিক্ষোভ মিছিল
Image

Attack on Kailashahar : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সম্পাদক এর ওপর হামলার প্রতিবাদে শনিবার এক প্রতিবা বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাশহর নগর বিভাগের সম্পাদক শিবাজী সেনগুপ্তের ওপর আর আর কে আই স্কুলে প্রাণঘাতী হামলার প্রতিবাদে শনিবার এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। কৈলাসহরের আরকেআই স্কুলে সদস্যপদ সংগ্রহ কে কেন্দ্র করে শুক্রবার সংগঠিত হিংসাত্মক ঘটনার জেরে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে। উল্লেখ্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কর্মীরা আর কে আই স্কুলে সদস্যপদের সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা সংগঠিত করা হয়।

আক্রান্তরা থানায় এফআইআর করতে যাওয়ার পথে রাস্তায় তাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। তাতে গুরুতরভাবে আহত হন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কৈলাশহর নগর বিভাগের সম্পাদক শিবাজী সেনগুপ্ত। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে শনিবার তার অস্ত্রোপচার হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে শনিবার কৈলাশহর এর প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পরীক্ষা করে। সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট ভাবে বলেন অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।


অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কৈলাশহর নগর বিভাগের সম্পাদকের উপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষাঙ্গনে এধরনের অবাঞ্চিত ঘটনা রোধে প্রশাসনকে কঠোর হস্তক্ষেপ করতে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top