News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তার দায়িত্ব আপ-এর : কেজরিওয়াল
Image

পঞ্জাবের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তার দায়িত্ব আপ-এর : কেজরিওয়াল

ভাটিন্ডা, ২৯ অক্টোবর (হি.স.): ফেব্রুয়ারিতে ভোট, মার্চে ফলাফল, যখন সরকার গঠন হবে, ১ এপ্রিলের পর, তখন পঞ্জাবের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তার দায়িত্ব আম আদমি পার্টি (আপ)-র। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল আরও জানিয়েছেন, ভয় পাবেন না। আমরা এমনই সিস্টেম তৈরি করব। শুক্রবার পঞ্জাবের ভাটিন্ডায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো বলেছেন, “যখন ভোট আসে গঠন জনগণের কথা মনে পড়ে নেতাদের। নিজের ঘরে বসে ইস্তাহার তৈরি করেন। তাঁরা এটাও জানেন না জনগণ কী চাইছে? পঞ্জাবকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা তো জনগণ, ব্যবসায়ীরাই বলবেন। এ জন্য আমরা আপনাদের সঙ্গে বসেই ইস্তাহার তৈরি করি।”
কেজরিওয়াল আরও জানিয়েছেন, “একটি স্পর্শকাতর সরকার করোনার সময় জনগণের পাশে ছিল, গোটা বিশ্ব দিল্লি সরকারের প্রশংসা করেছে। অথচ পঞ্জাবে যখন করোনা-সংক্ৰমণ বাড়তে থাকে, তখন জনগণকে অনাথ করে মুখ্যমন্ত্রীর আসনের জন্য লড়াই চলছিল।” ব্যবসায়ীদের আশ্বস্ত করে কেজরিওয়াল বলেছেন, আপ-এর সরকার গঠন হতেই পঞ্জাবে ব্যবসায়ীদের সুরক্ষার দায়িত্ব আমাদের হবে। দিল্লির মতো পঞ্জাবেও সৎ সরকার হবে। ইন্সপেক্টর রাজ, জুলুম থেকে আপনাদের মুক্ত করব।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top