News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বদেশী শিল্পের প্রচার এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এক ধাপ, ত্রিপুরায় প্রথম বাঁশ দিয়ে তৈরী ব্যাট ও স্টাম্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী
Image

স্বদেশী শিল্পের প্রচার এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এক ধাপ, ত্রিপুরায় প্রথম বাঁশ দিয়ে তৈরী ব্যাট ও স্টাম্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় এবার বাঁশ দিয়ে তৈরী হবে ক্রিকেটের ব্যাট এবং স্টাম্প। স্বদেশী শিল্পের প্রচার এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আজ সচিবালয়ে বাঁশের তৈরী ক্রিকেট ব্যাট ও স্টাম্পের সূচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাতে, দেশের মধ্যে প্রথম বাঁশের ক্রিকেট তৈরী করে ত্রিপুরা নজীর স্থাপন করতে চলেছে। ইতিপূর্বে, ত্রিপুরায় বাঁশের তৈরী বোতল, বিস্কুট এবং চাল দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুন চাহিদা লক্ষ্য করা গেছে।


আগরতলায় ব্যাম্বো এন্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট(বিসিডিআই)-এ বাঁশ দিয়ে ক্রিকেট ব্যাট ও স্টাম্প তৈরী করা হয়েছে। সম্প্রতি নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি এপ্লিকেশন এন্ড রিসার্চ-র (নেকটার) ডিরেক্টর জেনারেল অরুন কুমার শর্মা ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দফতরের সচিব প্রশান্ত কুমার গোয়েলকে এক চিঠিতে বাঁশ দিয়ে ক্রিকেট ব্যাট ও স্টাম্প তৈরির বিষয়ে জানিয়েছেন।


তাঁর দাবি, বাঁশ দিয়ে ক্রিকেট ব্যাট ও স্টাম্প বাঁশ শিল্পে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এবং নবীণ প্রজন্মকে এই শিল্পের প্রতি আকৃষ্ট করবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা বিসিডিআই-র পরিচালনা ব্যবস্থাপনা নেকটার গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। সে মোতাবেক নেকটার এখন বিসিডিআই-র সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করছে। মানুষের জীবন-জীবিকার পরিসর বৃদ্ধির ক্ষেত্রে ওই পদক্ষেপ দারুন সহায়ক হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top