News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০১৪-র আগে সমস্ত মন্ত্রীরাই নিজেদের প্রধানমন্ত্রী মনে করতেন : অমিত শাহ
Image

২০১৪-র আগে সমস্ত মন্ত্রীরাই নিজেদের প্রধানমন্ত্রী মনে করতেন : অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): পূর্বতন কংগ্রেস সরকারকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, ২০১৪ সালের আগে সমস্ত মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে নন, নিজেদেরই প্রধানমন্ত্রী মনে করতেন। বুধবার দিল্লিতে আয়োজিত “ডেলিভারিং ডেমোক্রেসি”-র জাতীয় সম্মেলন : সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর দুই দশক অনুষ্ঠানের উদ্বোধনে অমিত শাহ বলেছেন, “২০১৪ সালে ভোটের সময় আমাদের দেশে কেমন সরকার ছিল? এমন একটি সরকার ছিল যেখানে মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনে করতেন না; সবাই নিজেকেই প্রধানমন্ত্রী মনে করতেন। প্যারালাইসিস নীতি ছিল। সম্ভবত ভারতের প্রতি সম্মান সর্বনিম্ন ছিল, ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি! অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মনে হচ্ছিল যে কোনও সময় আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। সেই সময়ে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল বিজেপি।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, “আমি ট্রোলড হয়েছিলাম, কিন্তু আমি আবারও বলতে চাই ‘নিরক্ষরদের দিয়ে কোনও দেশের বিকাশ হতে পারে না’, তাদের শিক্ষিত করা সরকারের দায়িত্ব। যে তাঁর সাংবিধানিক অধিকারই জানে না, সে দেশের জন্য অবদান রাখতেও পারে না, যতটা করা যায়…।” স্বরাষ্ট্রমন্ত্ৰীর সংযোজন, “১৯৬০ সালের পরে এবং ২০১৪ সালের মধ্যে মানুষের সন্দেহ ছিল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সফল হতে পারবে কি-না…অত্যন্ত ধৈর্যের সঙ্গে দেশবাসী একটি সিদ্ধান্ত নিয়েছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা প্রদান করেছেন।”

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top