News Flash

  • Home
  • বিদেশ
  • Seriously injured in a bike accident : কমলপুরের প্রত্যন্ত অপরেশকর গ্রামে বাইক দুর্ঘটনায় চালক সহ তিন জন গুরুতর আহত
Image

Seriously injured in a bike accident : কমলপুরের প্রত্যন্ত অপরেশকর গ্রামে বাইক দুর্ঘটনায় চালক সহ তিন জন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। ধলাই জেলার কমলপুরে প্রতিদিন বাইক দুর্ঘটনা বেড়ে চলেছে। সিংহভাগ বাইক দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তা ও নেশার কারনে। পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও তাতে প্রশাসনের কোনো হেলদোল নেই। -প্রতিদিন কমলপুরের কোথাও না কোথাও ছোট বড় বাইক দুর্ঘটনা ঘটে চলেছে। আর তার ফলশ্রুতিতে বিরাম নেই ফায়ার সার্ভিসের কর্মীদের। দুর্ঘটনা গুলি ঘটছে বেহাল রাস্তা ও চালক নেশা গ্রস্ত থাকার কারনে।

কমলপুরের প্রত্যন্ত অপরেশকর গ্রামে বাইক দুর্ঘটনায় চালক সহ তিন জন গুরুতর আহত হয়। এরা হল দিলীপ সিং ভূমিজ (২১) ,রাম সিং ভূমিজ (১৯) ও পরেশ সিং ভূমিজ। আহতদের মধ্যে বাইক চালক দিলীপ সিং ভূমিজের অবস্থা আশঙ্কাজনক। তাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের বাড়ি অপরেশকর সিং ভূমিজ পাড়ায়। ঘটনার বিবরন দিয়ে এলাকার লোকজন জানান, দিলীপ সিং ভূমিজ নেশা করে হালহালি বাজার থেকে রাত নয়টা নাগাদ বাইকে দুই বন্ধু পরেশ সিং ভূমিজ ও রাম সিং ভূমিজকে নিয়ে খুব দ্রুত অপরেশকর সিং ভূমিজ পাড়ায় বাড়িতে যাচ্ছিল। অপরেশকর গ্রামের বেহাল রাস্তাতে বাক নিতে একটি কালভার্টে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়।

এলাকার লোকজন দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন এবং কমলপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের পুকুর থেকে তুলে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দিলীপ সিং ভূমিজের মাথা ও বুকের আঘাত গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক কুলাই জেলা হাসপাতালে রেফার করে দেন। বাকিদের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে।দুর্ঘটনা রোধে একদিকে যেমন বেহাল রাস্তা ঘাট সংস্কার করা প্রয়োজন ঠিক তেমনি ট্রাফিক পুলিশ প্রশাসনকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা জরুরী বল বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে। অন্যথায় দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top