News Flash

  • Home
  • প্রধান খবর
  • দরিদ্রদের অর্থ সাশ্রয় ও সুবিধা প্রদানই আমাদের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
Image

দরিদ্রদের অর্থ সাশ্রয় ও সুবিধা প্রদানই আমাদের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

সিদ্ধার্থনগর, ২৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের পূর্ববর্তী সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, পূর্ববর্তী সরকারের লক্ষ্য ছিল শুধুমাত্র নিজেদের পারিবারিক লকার ভর্তি করা এবং নিজেদের জন্যই উপার্জন করা। কিন্তু, দরিদ্রদের অর্থ সাশ্রয় ও সুবিধা প্রদানই আমাদের অগ্রাধিকার। সোমবার উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরে ৯টি মেডিকেল কলেজ উদ্বোধন করার পর এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিদ্ধার্থনগর-সহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় এদিন ৯টি মেডিকেল কলেজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “কারও কী মনে পড়ছে উত্তর প্রদেশের ইতিহাসে এর আগে কখনও একসঙ্গে ৯টি মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছিল? আগে কখনও হয়নি, এখন হচ্ছে, এর একটিই কারণ-রাজনৈতিক ইচ্ছাশক্তি ও রাজনৈতিক অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পূর্ববর্তী সরকারগুলি দ্বারা পূর্বাঞ্চলের ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল, একই অঞ্চল এখন নতুন আশা জাগিয়ে তুলবে। মুখ্যমন্ত্রী না হওয়া সত্ত্বেও সংসদে কীভাবে উত্তর প্রদেশের দুর্বল চিকিৎসা ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন যোগীজি, তা কখনও ভুলতে পারবে না উত্তর প্রদেশের জনগণ।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “২০১৪ সালের আগে আমাদের দেশে মেডিকেলের আসন ৯০ হাজারেরও কম ছিল। বিগত ৭ বছরে দেশে মেডিকেলের ৬০ হাজার নতুন আসন যুক্ত করা হয়েছে। উত্তর প্রদেশেও ২০১৭ সাল পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে মেডিকেলের মাত্র ১৯০০ আসন ছিল। কিন্তু, বিগত ৪ বছরেই ১৯০০-র বেশি মেডিকেল আসন বাড়ানো হয়েছে।”

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top