News Flash

  • Home
  • Uncategorized
  • জনধন ও মুদ্রা যোজনায় ধলাই জেলা দারুন সাফল্য অর্জন করেছে : কেন্দ্রীয় অর্থ প্রতি মন্ত্রী
Image

জনধন ও মুদ্রা যোজনায় ধলাই জেলা দারুন সাফল্য অর্জন করেছে : কেন্দ্রীয় অর্থ প্রতি মন্ত্রী

আগরতলা, ২৫ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় পিছিয়ে পরা জেলা ধলাই জনধন ও মুদ্রা যোজনায় দারুন সাফল্য পাচ্ছে। খোয়াই, ঊনকোটি ও সিপাহীজলা জেলাতেও একই সাফল্য অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ড. ভাগবত কিশানরাও কারাদ। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের ধারা শুরু হয়েছে।


আজ তিনি ত্রিপুরা সফরে এসে রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলতি অর্থ বছরের আর্থিক গতিবিধির খোজ নিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশে ১১২টি পিছিয়ে পরা জেলা রয়েছে। তার মধ্যে ত্রিপুরায় ধলাই জেলা অন্যতম। তাঁর কথায়, ধলাই জেলায় জনধন ও মুদ্রা যোজনায় দারুন সাফল্য নথিভুক্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গেছে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে খোয়াই, ঊনকোটি এবং সিপাহীজলা জেলায় একই সাফল্য অর্জনের নির্দেশ দিয়েছি।


তাঁর কথায়, মুদ্রা যোজনা এবং জনধন যোজনায় দেশের মানুষ দারুন উপকৃত হয়েছেন। সারা দেশে এখন পর্যন্ত ৪৩.৫০ কোটি জনধন একাউন্ট খোলা হয়েছে। তাতে, ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা জমা আছে। তিনি বলেন, গরীবের ঘরে অর্থ পৌছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র লক্ষ্য। তাঁদের বিভিন্ন স্কীমের অন্তর্ভুক্ত করার জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top