News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation and memorandum : আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কংগ্রেসের
Image

Deputation and memorandum : আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় স্থানে ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার নেতৃত্বেকংগ্রেসের এক প্রতিনিধি দল আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুলিতে মৌলবাদীদের হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাই কমিশনারের অফিসে এ সংক্রান্ত বিষয় নিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে প্রদেয় স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনের এবং ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

পাশাপাশি ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত না হয় তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা বলেন, আমাদের রাজ্য ত্রিপুরাতেও বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে নানা হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত করার চক্রান্ত শুরু হয়েছে। রাজ্যে অবস্থানরত সংখ্যালঘুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।রাজ্যের শান্তি সম্প্রীতি পরিবেশ অক্ষুণ্ন রাখার তাগিদে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top