News Flash

  • Home
  • Uncategorized
  • Attacks and vandalism of shops : খোয়াইয়ে ব্যবসায়ীর দোকানে ও বাড়িতে হামলা-ভাঙচুর, ছয়জনের বিরুদ্ধে মামলা
Image

Attacks and vandalism of shops : খোয়াইয়ে ব্যবসায়ীর দোকানে ও বাড়িতে হামলা-ভাঙচুর, ছয়জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ খোয়াই লালটিলা এলাকায় এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর, ছিনতাই ও শ্লীলতাহানি অভিযোগ ছয় জন অভিযুক্তের বিরুদ্ধে ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তরা হলো ইন্দ্রজিৎ মালাকার, পীযূষ দাস, পরিমল দেব, ভজন মালাকার, সুমন গোপ, মনোরঞ্জন দাস৷


একদল দুস্কিতিকারিরা কোকিল দাসের দোকানে ঢোকে এবং পরবর্তী সময়ে বাড়িতে গিয়ে মারধর ও ভাঙ্গচুর সহ মহিলার শ্লীলতাহাতি পর্যন্ত করে বলেই অভিযোগ ব্যাবসায়ীর৷ ঘটনার বিবরনে জানা গেছে- সন্ধ্যা রাতে খোয়াইয়ের লালটিলা এলাকার ব্যাবসায়ী কুকিল দাসের দোকানে একদল দুস্কিতিকারিরা প্রথমে দেকানে ভাঙ্গচুর এবং দোকান মালিক কুকিল দাসকে মারধর করে৷দোকান ও বাড়ি এক সাথে থাকায় পরিস্থিতি খারাপ বুঝে কুকিল বাড়িতে চলে জায়৷ আক্রমনকারিরা দেকানের পর বাড়িতে এসে কুকিল দাসের বৃদ্ধ মা বাবাকে মারধর করে৷ তার পরেই কুকিল দাসের বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করে তার শ্লীলতাহানি করা হয় বলেই অভিযোগ৷ বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘরের আসবাপত্র সহ মূল্যবান সামগ্রী ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে৷


বাড়ি থেকে চার ভড়ি স্বর্ণ নিয়ে জায় আক্রমনকারিরা বলেই কুকিল দাস ও তার পরিবারের পক্ষে অভিযোগ৷ রাতেই আহত কুকিল দাসের বৃদ্ধ মা বাবাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে খোয়াইয় জেলা হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ বর্তমানে তারা আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই খবর৷ ঘটনার পর শুক্রবার কুকিল দাস সমস্থ ঘটনা জানিয়ে খোয়াই থানায় একটি মামলা রুজু করে ছয় জনের বিরোদ্ধে৷ পুলিশ কুকিল দাসের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধীর৪৪৬/৩২৫/৪২৯/৩৫৪/৩৪ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top