News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানিপতে টেক্সটাইল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতি
Image

পানিপতে টেক্সটাইল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতি

পানিপত, ২২ অক্টোবর (হি.স.): হরিয়ানার পানিপতে টেক্সটাইল ফ্যাক্টরিতে আগুনে ক্ষয়ক্ষতি হল প্রচুর। শুক্রবার সকালে পানিপতের জাতাল রোডে অবস্থিত একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দাউদাউ করে জ্বলতে থাকে ওই ফ্যাক্টরি, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, ফ্যাক্টরির ভিতরে থাকা অনেক কিছু পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top