News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবিবার থেকে কোহলীর সামনে সুযোগ বিশ্বরেকর্ড গড়ার
Image

রবিবার থেকে কোহলীর সামনে সুযোগ বিশ্বরেকর্ড গড়ার

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স) : শুধু পাকিস্তানকে হারানোই নয়, বা টি-২০ বিশ্বকাপ জেতাই নয়, বিরাট কোহলীর সামনে রয়েছে বিশ্বরেকর্ড করার সুযোগও। রবিবার থেকে সেই লক্ষ্যেও নামবেন ভারত অধিনায়ক। আর ২৩৯ রান করলেই তিনি টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি রানের মালিক হবেন। টপকে যাবেন মাহেলা জয়বর্ধনের রেকর্ড।কোহলীর আগে এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ক্রিস গেলের সামনে। তাঁর দরকার ৯৬ রান। এখন বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার জয়বর্ধনের সামনে। তিনি ৩১টি ম্যাচে ১০১৬ রান করেছেন। গড় ৩৯.০৭, স্ট্রাইক রেট ১৩৪.৭৪। তাঁর ঠিক পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। ২৮ ম্যাচে তাঁর রান ৯২০। গড় ৪০.০০, স্ট্রাইক রেট ১৪৬.৭৩।

লড়াইয়ে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মাও। টি-২০ বিশ্বকাপে শাকিবের মোট রান ৬৭৫। মাত্র ২ রান পিছনে রয়েছেন রোহিত (৬৭৩)। দু’জনেই ২৮টি করে ম্যাচ খেলেছেন। শাকিবের গড় ২৯.৩৪, রোহিতের ৩৯.৫৮। শাকিবের স্ট্রাইক রেট ১২৬.৪০, রোহিতের ১২৭.২২।গেইল, কোহলী, শাকিব, রোহিতের মাঝে এই তালিকায় রয়েছেন তিলকরত্নে দিলশান এবং এবি ডিভিলিয়ার্স। দিলশানের মোট রান ৮৯৭, ডিভিলিয়ার্সের মোট রান ৭১৭। এঁরা কেউই এখন আর খেলেন না।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top